আমরা বেঁধেছি কাশের গুচ্ছ
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা—
নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা॥
এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে,
এসো নির্মল নীলপথে,
এসো ধৌত শ্যামল আলো-ঝলমল বনগিরিপর্বতে—
এসো মুকুটে পরিয়া শ্বেতশতদল শীতল-শিশির-ঢালা।
ঝরা মালতীর ফুলে
আসন বিছানো নিভৃত কুঞ্জে ভরা গঙ্গার কূলে
ফিরিছে মরাল ডানা পাতিবারে তোমার চরণমূলে।
গুঞ্জরতান তুলিয়ো তোমার সোনার বীণার তারে
মৃদুমধু ঝঙ্কারে,
হাসি-ঢালা সুর গলিয়া পড়িবে ক্ষণিক অশ্রুধারে।
রহিয়া রহিয়া যে পরশমণি ঝলকে অলককোণে
পলকের তরে সকরুণ করে বুলায়ো বুলায়ো মনে—
সোনা হয়ে যাবে সকল ভাবনা, আঁধার হইবে আলা।
Transliteration in English
Aamra bnedhechhi kaasher guchho, aamra gnethechhi shephali maala - Nobin gaaner monjori niye saajiye enechhi daala. Eso go shaarodlokkhi, tomar shubhro megher rathe, Eso nirmol nil pothe, Eso dhouto shyamalo aalo-jholomolo-bonogiriparbote - Eso mukut poriya shwetoshatodolo shitolo-shishiro-dhaala. Jhora maalotir phule Aason bichhano nibhrito kunje bhora gangar kule, Phirichhe moral daana paatibaare tomar charonomule. Gunjarotaan tuliyo tomar sonar binar taare Mridumodhu jhankaare, Haasi-dhaala sur goliya poribe khoniko-oshrudhaare. Rohiya rohiya je paroshmoni jhaloke alokokone Paloker tare sakoruno kore bulayo bulayo mone - Sona hoye jaabe sakol bhaabona aandhar hoibe aala.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমরা বেঁধেছি কাশের গুচ্ছ” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালিমালা—
নবীন ধানের মঞ্জরী দিয়ে সাজিয়ে এনেছি ডালা॥
এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে,
এসো নির্মল নীলপথে,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।