মিটিল সব ক্ষুধা

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা, চলো রে ঘরে
লয়ে যাই। সেথা যে কত লোক পেয়েছে কত শোক, তৃষিত আছে
কত ভাই। ডাকো রে তাঁর নামে সবারে নিজধামে, সকলে তাঁর গুণ
গাই। দুখি কাতর জনে রেখো রে রেখো মনে, হৃদয়ে সবে দেহো
ঠাঁই। সতত চাহি তাঁরে ভোলো রে আপনারে, সবারে করো রে আপন।
শান্তি-আহরণে, শান্তি বিতরণে, জীবন করো রে যাপন।
এত যে সুখ আছে কে তাহা শুনিয়াছে! চলো রে সবারে শুনাই।
বলো রে ডেকে বলো ‘পিতার ঘরে চলো, হেথায় শোকতাপ নাই’।

Transliteration in English

Mitilo sab khudha,   tnaahar premosudha,   chalo re ghare loye jaai.
Setha je kato lok   peyechhe kato shok,   trishito aachhe kato bhaai.
Daako re tnaar naame   sabaare nijodhaame,   sakole tnaar gun gaai.
Dukhi kaatar jone   rekho re rekho mone,  hridaye sabe deho tthnaai.
Satato chaahi tnaare   bholo re aaponare,   sabare karo re aapon.
Shaanti-aahorane,   shaanti-bitarane,  jiban karo re jaapon.
Eto je sukh aachhe  ke taaha shuniyachhe !  Chalo re sabare shunai.
Balo re deke balo   pitar ghare chalo,  hethaay shoko-taap naai.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“মিটিল সব ক্ষুধা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“মিটিল সব ক্ষুধা” গানটি শুরু হয়:

মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা, চলো রে ঘরে
লয়ে যাই। সেথা যে কত লোক পেয়েছে কত শোক, তৃষিত আছে
কত ভাই। ডাকো রে তাঁর নামে সবারে নিজধামে, সকলে তাঁর গুণ
গাই। দুখি কাতর জনে রেখো রে রেখো মনে, হৃদয়ে সবে দেহো

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“মিটিল সব ক্ষুধা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“মিটিল সব ক্ষুধা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“মিটিল সব ক্ষুধা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“মিটিল সব ক্ষুধা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান