বাজিল কাহার
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
বাজিল কাহার বীণা মধুর স্বরে
আমার নিভৃত নব জীবন-’পরে।
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ-তরে।
জেগে উঠে সব শোভা, সব মাধুরী,
পলকে পলকে হিয়া পুলকে পূরি।
কোথা হতে সমীরণ আনে নব জাগরণ,
পরানের আবরণ মোচন করে।
লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা,
কেমনে বুঝায়ে কব না জানি কথা।
আমার বাসনা আজি ত্রিভুবনে উঠে বাজি,
কাঁপে নদী বনরাজি বেদনাভরে।
Transliteration in English
Baajilo kaahar bina modhur sware Aamar nibhrito nabo jibano-pore Probhatokamolsamo phutilo hridayo mamo Kaar duti nirupamo charono-tare. Jege otthe sabo shobha, sabo maadhuri, Paloke paloke hiya puloke puri. Kotha hote somirano aane nabo jaagorano, Paraner aaborano mochon kore. Laage buke sukhe dukhe koto je byatha, Kemone bujhaye kabo na jaani katha. Aamar baasona aaji tribhubane utthe baaji, Knaape nodi bonoraaji bedonabhare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“বাজিল কাহার” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“বাজিল কাহার” গানটি শুরু হয়:
বাজিল কাহার বীণা মধুর স্বরে
আমার নিভৃত নব জীবন-’পরে।
প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম
কার দুটি নিরুপম চরণ-তরে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“বাজিল কাহার” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“বাজিল কাহার” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বাজিল কাহার” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“বাজিল কাহার” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।