চোখ যে ওদের
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
চোখ যে ওদের ছুটে চলে গো-
ধনের বাটে, মানের বাটে, রূপের হাটে, দলে দলে গো।
দেখবে ব’লে করেছে পণ, দেখবে কারে জানে না মন—
প্রেমের দেখা দেখে যখন চোখ ভেসে যায় চোখের জলে গো।
আমায় তোরা ডাকিস না রে—
আমি যাব খেয়ার ঘাটে অরূপ-রসের পারাবারে।
উদাস হাওয়া লাগে পালে, পারের পানে যাবার কালে
চোখদুটোরে ডুবিয়ে যাব অকূল সুধা-সাগর-তলে গো।
Transliteration in English
Chokh je oder chhute chale go - Dhaaner baate, maaner baate, ruper baate, dale dale go. Dekhbe bole korechhe pan, dekhbe kaare jaane na mon - Premer dekha dekhe jakhon chokh bhese jaay chokher jale go. Aamai tora daakis na re - Aami jabo kheyar ghaate arup-raser paarabare. Udaas haawa laage paale, paarer paane jaabar kaale Chokhdutore dubiye jaabo akul sudha-saagor tale go.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চোখ যে ওদের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
চোখ যে ওদের ছুটে চলে গো-
ধনের বাটে, মানের বাটে, রূপের হাটে, দলে দলে গো।
দেখবে ব’লে করেছে পণ, দেখবে কারে জানে না মন—
প্রেমের দেখা দেখে যখন চোখ ভেসে যায় চোখের জলে গো।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।