রোদনভরা এ বসন্ত
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
রোদনভরা এ বসন্ত
সখী, কখনো আসে নি বুঝি আগে।
মোর বিরহবেদনা রাঙালো
কিংশুকরক্তিমরাগে।
কুঞ্জদ্বারে বনমল্লিকা
সেজেছে পরিয়া নব পত্রালিকা,
সারা দিন-রজনী অনিমিখা
কার পথ চেয়ে জাগে।
দক্ষিণসমীরে দূর গগনে
একেলা বিরহী গাহে বুঝি গো।
কুঞ্জবনে মোর মুকুল যত
আবরণবন্ধন ছিঁড়িতে চাহে। আমি
এ প্রাণের রুদ্ধ দ্বারে
ব্যাকুল কর হানি বারে বারে—
দেওয়া হল না যে আপনারে
এই ব্যথা মনে লাগে।
Transliteration in English
Rodonobhara e basonto Sokhi, khakhono aase ni bujhi aage. Mor birahobedona raangalo Kinsukokoroktimoraage Kunjadware banomollika Sejechhe poriya nabo patralika, Saara din-rajoni animikha Kaar patho cheye jaage. Dakkhinosomire dur gagone Ekela birohi gaaye bujhi go. Kunjobone mor mukul jato Aboranobandhon chhnirite chaahe. Aami e praaner rudho dwaare Byakulo karo haani baare bare - Dewa holo na je aaponare Ei byatha mone laage.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“রোদনভরা এ বসন্ত” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“রোদনভরা এ বসন্ত” গানটি শুরু হয়:
রোদনভরা এ বসন্ত
সখী, কখনো আসে নি বুঝি আগে।
মোর বিরহবেদনা রাঙালো
কিংশুকরক্তিমরাগে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“রোদনভরা এ বসন্ত” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“রোদনভরা এ বসন্ত” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“রোদনভরা এ বসন্ত” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“রোদনভরা এ বসন্ত” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।