সজনি সজনি রাধিকা লো
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
সজনি সজনি রাধিকা লো, দেখ অবহুঁ চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া।
পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া।
সুন্দরি সিন্দূর দেকে সীঁথি করহ রাঙিয়া।
সহচরি সব নাচ নাচ মিলনগীত গাও রে,
চঞ্চল মঞ্জীররাব কুঞ্জগগন ছাও রে।
সজনি, অব উজার’ মঁদির কনকদীপ জ্বালিয়া,
সুরভি করহ কুঞ্জভবন গন্ধসলিল
ঢালিয়া। মল্লিকা চমেলি বেলি কুসুম তুলহ
বালিকা, গাঁথ যূথি, গাঁথ জাতি, গাঁথ বকুলমালিকা;
তৃষিতনয়ন ভানুসিংহ কুঞ্জপথম চাহিয়া—
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া।
Transliteration in English
Sajani sajani raadhika lo, dekha abahun chaahiya Mridulagamana shyam aaoye mridula gaan gahiya. Pinaha jhatita kusumahaar, pinaha nil aangiya. Sundari sindoor deke seethi karaha rangiya. Sahachari sab naach naach milan-geet gaao re, Chanchala manjeeraraba kunjagagana chaao re. Sajani, aba ujaar madir kanakadeep jwaaliya , Surabhi karaha kunjabhabana gandhasalila dhaaliya. Mallika chameli beli kusuma tulaha balika. Gaantha juthi, gaantha jaati, gaantha bakulamaalika; Trishitanayana bhanusingha kunjapathame chaahiya - Mridulagamana shyama aawe mridula gaana gaahiya.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সজনি সজনি রাধিকা লো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
বহুঁ চাহিয়া
মৃদুলগমন শ্যাম আওয়ে মৃদুল গান গাহিয়া।
পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া।
সুন্দরি সিন্দূর দেকে সীঁথি করহ রাঙিয়া।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।