শুভদিনে এসেছে দোঁহে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার,
শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে
আর। যে প্রেম সুখেতে কভু মলিন না হয়, প্রভু,
যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল
আকার। যে প্রেম সমান ভাবে রবে চিরদিন,
নিমেষে নিমেষে যাহা হইবে নবীন।
যে প্রেমের শুভ্র হাসি প্রভাতকিরণরাশি,
যে প্রেমের অশ্রুজল শিশির উষার।
যে প্রেমের পথ গেছে অমৃতসদনে
সে প্রেম দেখায়ে দাও পথিক-দুজনে।
যদি কভু শ্রান্ত হয় কোলে নিয়ো দয়াময়—
যদি কভু পথ ভোলে দেখায়ো আবার।
Transliteration in English
Shubhodine esechhe dnohe charone tomar, Shikhao premer shikkha, kotha jaabe aar. Je prem sukhete kobhu molin na hoy, probhu, Je prem dukhete dhare ujjal aakaar. Je prem saman bhaabe rabe chirodin, Nimeshe nimeshe jaaha hoibe nobin. Je premer shubhro haasi probhatokiranoraashi, Je premer oshrujal shishir ushaar. Je premer path gechhe amritosadone Se prem dekhaye daao pothik-dujane. Jodi kobhu shraanta hoy, kole niyo dayamoy - Jodi kobhu path bhole dekhaayo aabar.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“শুভদিনে এসেছে দোঁহে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার,
শিখাও প্রেমের শিক্ষা, কোথা যাবে
আর। যে প্রেম সুখেতে কভু মলিন না হয়, প্রভু,
যে প্রেম দুঃখেতে ধরে উজ্জ্বল
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।