কাজ ভোলাবার কে গো

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

কাজ ভোলাবার কে গো তোরা!
রঙিন সাজে কে যে পাঠায়
কোন্ সে ভুবন-মনো-চোরা!
কঠিন পাথর সারে সারে
দেয় পাহারা গুহার দ্বারে,
হাসির ধারায় ডুবিয়ে তারে
ঝরাও বসে সুধা-ঝোরা!
স্বপন-তরীর তোরা নেয়ে
লাগল পালে নেশার হাওয়া,
পাগ্‌লা পরান চলে গেয়ে।
কোন্ উদাসীর উপবনে
বাজল বাঁশি ক্ষণে ক্ষণে,
ভুলিয়ে দিল ঈশান কোণে
ঝঞ্ঝা ঘনায় ঘনঘোরা।

Transliteration in English

Kaaj bholabar ke go tora !
Rongin saaje ke je paathay
Kon se bhuban-mono-chora !
Kotthin paathor saare saare
Dey paahara guhar daare,
Haasir dhaaray dubiye taare
Jhorao raser shudha-jora !
Swapon-torir tora neye
Laaglo paale neshay haawa,
Paagla poran chole geye.
Kon udasir upobone
Baajlo bnaashi khane khane,
Bhuliye dilo ishan kone
Jhanjha ghonay ghonoghora.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কাজ ভোলাবার কে গো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“কাজ ভোলাবার কে গো” গানটি শুরু হয়:

কাজ ভোলাবার কে গো তোরা!
রঙিন সাজে কে যে পাঠায়
কোন্ সে ভুবন-মনো-চোরা!
কঠিন পাথর সারে সারে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“কাজ ভোলাবার কে গো” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“কাজ ভোলাবার কে গো” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“কাজ ভোলাবার কে গো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“কাজ ভোলাবার কে গো” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান