তারো তারো, হরি, দীনজনে

দেখা হয়েছে: 6

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তারো তারো, হরি, দীনজনে।
ডাকো তোমার পথে, করুণাময়, পূজনসাধনহীন জনে।
অকুল সাগরে না হেরি ত্রাণ, পাপে তাপে জীর্ণ এ প্রাণ—
মরণমাঝারে শরণ দাও হে, রাখো এ দুর্বল ক্ষীণজনে।
ঘেরিল যামিনী, নিভিল আলো, বৃথা কাজে মম দিন ফুরালো—
পথ নাহি, প্রভু, পাথেয় নাহি— ডাকি তোমারে প্রাণপণে।
দিকহারা সদা মরি যে ঘুরে, যাই তোমা হতে দূর সুদূরে,
পথ হারাই রসাতলপুরে— অন্ধ এ লোচন মোহঘনে।

Transliteration in English

Taaro, taaro, hori dinojane.
Daako tomar pathe, korunamoy, pujansadhanhin jane.
Akul sagore na heri traan, paape taape jirna e praan –
Maronomaajhare sharono daao hey, raakho e durbal khinojane.
Gherilo jaamini, nibhilo aalo, britha kaaje mamo din phuralo –
Patho naahi, probhu paatheo naahi - daaki tomare praanapane.
Dikhara sada mori je ghure, jaai toma hote dur sudure,
Path haarai rasatalpure - andho e lochan mohoghane.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তারো তারো, হরি, দীনজনে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তারো তারো, হরি, দীনজনে” গানটি শুরু হয়:

তারো তারো, হরি, দীনজনে।
ডাকো তোমার পথে, করুণাময়, পূজনসাধনহীন জনে।
কুল সাগরে না হেরি ত্রাণ, পাপে তাপে জীর্ণ এ প্রাণ—
মরণমাঝারে শরণ দাও হে, রাখো এ দুর্বল ক্ষীণজনে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তারো তারো, হরি, দীনজনে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তারো তারো, হরি, দীনজনে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তারো তারো, হরি, দীনজনে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তারো তারো, হরি, দীনজনে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান