তিমিরময় নিবিড় নিশা

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তিমিরময় নিবিড় নিশা নাহি রে নাহি দিশা—
একেলা ঘনঘোর পথে, পান্থ, কোথা যাও।
বিপদ দুখ নাহি জানো, বাধা কিছু না মানো,
অন্ধকার হতেছ পার— কাহার সাড়া পাও।
দীপ হৃদয়ে জ্বলে, নিবে না সে বায়ুবলে—
মহানন্দে নিরন্তর একি গান গাও।
সমুখে অভয় তব, পশ্চাতে অভয়রব—
অন্তরে বাহিরে কাহার মুখে চাও।

Transliteration in English

Timiromayo nibiro nisha naahi re naahi disha-
Ekela ghanoghor pathe paantho kotha jaao.
Bipod dukh naahi jaano, baadha kichhu na maano,
Andhokar hotechho paar kahar saara paao.
Dip hridoye jwale, nibe na se bayubale-
Mahanande nirantar eki gaan gaao.
Samukhe abhoy tabo, poschate abhoyorabo-
Antore bahire kaahar mukhe chaao.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তিমিরময় নিবিড় নিশা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তিমিরময় নিবিড় নিশা” গানটি শুরু হয়:

তিমিরময় নিবিড় নিশা নাহি রে নাহি দিশা—
একেলা ঘনঘোর পথে, পান্থ, কোথা যাও।
বিপদ দুখ নাহি জানো, বাধা কিছু না মানো,
ন্ধকার হতেছ পার— কাহার সাড়া পাও।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তিমিরময় নিবিড় নিশা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তিমিরময় নিবিড় নিশা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তিমিরময় নিবিড় নিশা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তিমিরময় নিবিড় নিশা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান