আমরা লক্ষ্মীছাড়ার দল

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে
জল সদা করছি
টলোমল। মোদের আসা-যাওয়া শূন্য হাওয়া, নাইকো ফলাফল।
নাহি জানি করণ-কারণ, নাহি জানি ধরণ-ধারণ,
নাহি মানি শাসন-বারণ গো—
আমরা আপন রোখে মনের ঝোঁকে ছিঁড়েছি শিকল।
লক্ষ্মী, তোমার বাহনগুলি ধনে পুত্রে উঠুন ফুলি,
লুঠুন তোমার চরণধূলি গো—
আমরা স্কন্ধে লয়ে কাঁথা ঝুলি ফিরব ধরাতল।
তোমার বন্দরেতে বাঁধা ঘাটে বোঝাই-করা সোনার পাটে
অনেক রত্ন অনেক হাটে গো—
আমরা নোঙর-ছেঁড়া ভাঙা তরী ভেসেছি কেবল।
আমরা এবার খুঁজে দেখি অকূলেতে কূল মেলে কি,
দ্বীপ আছে কি ভবসাগরে।
যদি সুখ না জোটে দেখব ডুবে কোথায় রসাতল।
আমরা জুটে সারা বেলা করব হতভাগার মেলা,
গাব গান খেলব খেলা গো—
কণ্ঠে যদি গান না আসে করব কোলাহল।

Transliteration in English

Aamra lokkhichhaarar dal bhober paddopaatre jal
Sada korchhi talomal.
Moder aasa-jaawa shunyo haawa, naaiko phalaaphal.
Naahi jaani karon-kaaran, naahi jaani dharon-dhaaran,
Naahi maani shaasan-baaron go -
Aamra aapon rokhe moner jhnoke chhirechhi shikal.
Lokkhi, tomar baahanguli dhone putre utthun phuli,
Lutthun tomar charondhuli go -
Aamra skandhe loye knaatha jhuli phirbo dharatal.
Tomar bandorete baandha ghaate  bojhai-kara sonar paate
Anek ratno anek haate go -
Aamra nongor-chhnera bhaanga tori bhesechhi kebol.
Aamra ebar khnuje dekhi  akulete kul mele ki,
Dweep aachhe ki bhabosaagore.
Jodi sukh naa jote dekhbo dube kothay rasatal.
Aamra jute saara bela   korbo hatobhaagar mela,
Gaabo gaan  khelbo khela go -
Kanthe jodi gaan na aase korbo kolahal.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমরা লক্ষ্মীছাড়ার দল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমরা লক্ষ্মীছাড়ার দল” গানটি শুরু হয়:

আমরা লক্ষ্মীছাড়ার দল ভবের পদ্মপত্রে
জল সদা করছি
টলোমল। মোদের আসা-যাওয়া শূন্য হাওয়া, নাইকো ফলাফল।
নাহি জানি করণ-কারণ, নাহি জানি ধরণ-ধারণ,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমরা লক্ষ্মীছাড়ার দল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমরা লক্ষ্মীছাড়ার দল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমরা লক্ষ্মীছাড়ার দল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমরা লক্ষ্মীছাড়ার দল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান