তোমার খোলা হাওয়া লাগিয়ে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি॥
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো—
রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি॥
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা,
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রূকুটিতে—
দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি॥
Transliteration in English
Tomar khola haawa lagiye paale tukro kore kaachhi Aami dubte raaji aachhi aami dubte raaji aachhi. Sakal aamar gelo michhe, bikel je jaay taari pichhe go - Rekho na aar, bnedho na aar kuler kaachhakaachhi. Maajhir laagi aachi jaagi sakol raatribela, Dheugulo je aamay niye kare kebol khela. Jharke aami korbo mite, dorbo na taar bhrukutite - Daao cheye daao, ogo aami tuphan pele bnaachi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তোমার খোলা হাওয়া লাগিয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি
আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি॥
সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো—
রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।