তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে
দেখা হয়েছে: 10
Bangla Lyrics
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে হেরো গো কী দশা হয়েছে—
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে॥
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;
দরশন নেব তবে চ’লে যাব, অনেক দিনের বাসনা॥
‘নাথ নাথ’ ব’লে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে—
কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি
হে— আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে॥
Transliteration in English
Tumi chhere chhile, bhule chhile bole hero go ki dasha hoyechhe - Malin badon, malin hridoy, shoke praan dube royechhe. Birohir beshe esechhi hethay jaanate birahobedona; Darosan nebo tabe chole jabo, anek diner baasona. Naatho naatho bole daakibo tomare, chaahibo hridoye raakhite - Kaator praaner rodan sunile aar ki paaribe thaakite? O amritorup dekhibo jakhon muchhibo nayonobaari hey Aar uthibo na, poriya rohibo charonotale tomari hey.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব’লে হেরো গো কী দশা হয়েছে—
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে॥
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা;
নেক দিনের বাসনা॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।