তুমি একটু কেবল বসতে

দেখা হয়েছে: 6

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক-তরে। আজি
হাতে আমার যা-কিছু কাজ আছে আমি
সাঙ্গ করব পরে।
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে,
কাজের মাঝে ঘুরে বেড়াই যত
ফিরি কুলহারা সাগরে।
বসন্ত আজ উচ্ছ্বাসে নিশ্বাসে
এল আমার বাতায়নে।
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে,
ফেরে কুঞ্জের প্রাঙ্গণে।
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন,
আজকে জীবন-সমর্পণের গান
গাব নীরব অবসরে।

Transliteration in English

Tumi ektu kebol boste diyo kaachhe
Aamay shudhu khonek-tore.
Aaji haate aamar ja-kichu kaaj aachhe
Aami sango korbo pore.
Na chaahile tomar mukhopaane
Hridoye aamar biraam naahi jaane,
Kaajer maajhe ghure berai joto
Phiri kulhaara saagore.
Basonto aaj uchhase nihshaashe
Elo aamar baatayone.
Alosh bhromor gunjoriya aase,
Phere kunjer praangone.
Aajke shudhu ekante aasin
Chokhe chokhe cheye thaakar din,
Aajke jibon-samorponer gaan
Gaabo nirob abosore.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুমি একটু কেবল বসতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তুমি একটু কেবল বসতে” গানটি শুরু হয়:

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক-তরে। আজি
হাতে আমার যা-কিছু কাজ আছে আমি
সাঙ্গ করব পরে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তুমি একটু কেবল বসতে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তুমি একটু কেবল বসতে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তুমি একটু কেবল বসতে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তুমি একটু কেবল বসতে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান