তুমি কোন্ ভাঙনের পথে

দেখা হয়েছে: 13

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে।
আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে,
বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে।
তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে—
ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-’পরে।
নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান—
ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে।

Transliteration in English

Tumi kon bhaangoner pathe ele suptorate.
Aamar bhaanglo ja ta dhonyo holo charonpaate.
Aami raakhbo gnethe taare raktomoniro haare,
Bokkhe dulibe gopono nibhrito bedonate.
Tumi kole niyechhile setar, mir dile nisthur kare -
Chhinno jabe holo taar phele gele bhumi-pare.
Nirabo taahari gaan aami taai jaani tomari daan -
Phere se phaalguno-haaway-haaway surhaara murchonate.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুমি কোন্ ভাঙনের পথে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তুমি কোন্ ভাঙনের পথে” গানটি শুরু হয়:

তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে।
আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে।
আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে,
বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তুমি কোন্ ভাঙনের পথে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তুমি কোন্ ভাঙনের পথে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তুমি কোন্ ভাঙনের পথে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তুমি কোন্ ভাঙনের পথে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান