আমরা দুজনা স্বর্গ-খেলনা
দেখা হয়েছে: 5
Bangla Lyrics
আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে
মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে।
পঞ্চশরের বেদনামাধুরী দিয়ে
বাসররাত্রি রচিব না মোরা প্রিয়ে—
ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি।
কিছু নাই ভয়, জানি নিশ্চয়
তুমি আছ আমি আছি।
উড়াব ঊর্দ্ধে প্রেমের নিশান দুর্গমপথমাঝে
দুর্দম বেগে দুঃসহতম কাজে।
রুক্ষ দিনের দুঃখ পাই তত পাব—
চাই না শান্তি, সান্ত্বনা নাহি চাব। পাড়ি
দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি,
মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব
তুমি আছ
আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোঁহারে দেখেছি দোঁহে—
মরুপথতাপ দুজনে নিয়েছি সহে।
ছুটি নি মোহন মরীচিকা-পিছে-পিছে,
ভুলাই নি মন সত্যেরে করি মিছে—
এই গৌরবে চলিব এ ভবে যত দিন দোঁহে বাঁচি। এ
বাণী, প্রেয়সী, হোক মহীয়সী
‘তুমি আছ আমি আছি’।
Transliteration in English
Aamra dujona sworgo-khelona goribo naa dharonite Mugdho lolito oshrugolito gite. Panchosharer bedonamaadhuri diye Baasororaatri rochibo naa mora priye - Bhaagyer paaye durbal praane bhikkha naa jeno jaachi. Kichu naai bhoy, jaani nischay Tumi aachho aami aachhi. Uraabo urdhe premer nishan durgamopathomaajhe Durdomo bege duhsahotamo kaaje Rukkho diner dukkho paai to paabo - Chaai naa shaanti, saantona naahi chaabo. Paari dite nodi haal bhaange, chhinno paaler kaachhi, Mritur mukhe dnaaraye jaanibo Tumi aachho aami aachhi. Dujaner chokhe dekhechhi jagot, dnohare dekhechhi dnohe - Morupathotaap dujone niyechhi sohe. Chhuti ni mohon morichika-pichhe-pichhe, Bhulai ni mon sotyere kori michhe - Ei gourab cholibo e bhaabe jato din dnohe bnaachi. E baani, preyosi, hok mohiyasi - 'Tumi aachho aami aachhi'.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমরা দুজনা স্বর্গ-খেলনা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে
শ্রুগলিত গীতে।
পঞ্চশরের বেদনামাধুরী দিয়ে
বাসররাত্রি রচিব না মোরা প্রিয়ে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।