তাঁহার অসীম মঙ্গললোক

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তাঁহার অসীম মঙ্গললোক হতে
তোমাদের এই হৃদয়বনচ্ছায়ে
অনন্তেরই পরশরসের স্রোতে
দিয়েছে আজ বসন্ত জাগায়ে।
তাই সুধাময় মিলনকুসুমখানি
উঠল ফুটে কখন নাহি জানি—
এই কুসুমের পূজার অর্ঘ্যখানি
প্রণাম করো দুইজনে তাঁর পায়ে।
সকল বাধা যাক তোমাদের ঘুচে,
নামুক তাঁহার আশীর্বাদের ধারা।
মলিন ধুলার চিহ্ন সে দিক মুছে,
শান্তিপবন বহুক বন্ধহারা।
নিত্যনবীন প্রেমের মাধুরীতে
কল্যাণফল ফলুক দোঁহার চিতে,
সুখ তোমাদের নিত্য রহুক দিতে
নিখিলজনের আনন্দ বাড়ায়ে।

Transliteration in English

Tnahaar asim mangalolok hote
Tomader ei hridayo-banochchaye
Anonteri paroshorasero srote
Diyeche aaj basonto jaagaye.
Taai sudhamoy milanokusumokhani
Uthlo phute kakhon naahi jaani-
Ei kusumer pujar arghyokhani
Pronam karo duijane tnaar paaye.
Sakol baadha jaak tomader ghuche,
Naamuk tnaahar aashirbader dhaara.
Malino dhular chinha se dik muchhe,
Shantipabon bahuk bandhohaara.
Nityanobin premer madhurite
Kalyanphal phaluk donhaar chite,
Sukh tomader nitya rahuk dite
Nikhilojoner aanondo baaraye.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তাঁহার অসীম মঙ্গললোক” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তাঁহার অসীম মঙ্গললোক” গানটি শুরু হয়:

সীম মঙ্গললোক হতে
তোমাদের এই হৃদয়বনচ্ছায়ে
নন্তেরই পরশরসের স্রোতে
দিয়েছে আজ বসন্ত জাগায়ে।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তাঁহার অসীম মঙ্গললোক” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তাঁহার অসীম মঙ্গললোক” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তাঁহার অসীম মঙ্গললোক” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তাঁহার অসীম মঙ্গললোক” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান