তুমি পড়িতেছ হেসে

দেখা হয়েছে: 12

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো
এসে হৃদয়ে
আমার। যৌবনসমুদ্রমাঝে কোন্ পূর্ণিমায়
আজি এসেছে জোয়ার।
উচ্ছল পাগল নীরে তালে তালে ফিরে ফিরে
এ মোর নির্জন তীরে কী খেলা তোমার!
মোর সর্ব বক্ষ জুড়ে কত নৃত্যে কত সুরে
এস কাছে যাও দূরে শতলক্ষবার।
কুসুমের মতো শ্বসি পড়িতেছ খসি খসি
মোর বক্ষ-’পরে
গোপন শিশিরছলে বিন্দু বিন্দু অশ্রুজলে
প্রাণ সিক্ত ক’রে।
নিঃশব্দ সৌরভরাশি পরানে পশিছে আসি
সুখস্বপ্ন পরকাশি নিভৃত অন্তরে।
পরশপুলকে ভোর চোখে আসে ঘুমঘোর,
তোমার চুম্বন মোর সর্বাঙ্গে সঞ্চরে।

Transliteration in English

Tumi poritechho hese  taronger moto ese
Hridaye aamar  .
Joubonosamudromaajhe   kon purnimay aaji
Esechhe jaawar.
Uchchhal paagol nire   tale tale phire phire
E mor nirjan tire ki khela tomar !
Mor sarbo bokkha jure kato nritye kato sure
Eso kaachhe jaao dure shatolokkhobar.
Kusumer moto swasi poritechho khosi khosi
Mor bokkha pore
Gopan shishirchhale bindu bindu oshrujale
Praan sikto kare.
Nihshabda sourabhraashi porane poshichhe aasi
Sukhoswapno parokashi nribhito antare.
Paroshopulake bhor chokhe aase ghumoghor,
Tomar chumban mor sarbange sanchore.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তুমি পড়িতেছ হেসে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“তুমি পড়িতেছ হেসে” গানটি শুরু হয়:

তুমি পড়িতেছ হেসে তরঙ্গের মতো
এসে হৃদয়ে
আমার। যৌবনসমুদ্রমাঝে কোন্ পূর্ণিমায়
আজি এসেছে জোয়ার।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“তুমি পড়িতেছ হেসে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“তুমি পড়িতেছ হেসে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“তুমি পড়িতেছ হেসে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“তুমি পড়িতেছ হেসে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান