উজ্জ্বল করো হে আজি
দেখা হয়েছে: 18
Bangla Lyrics
উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি
বিকাশিয়া তোমার আনন্দমুখভাতি।
সভা-মাঝে তুমি আজ বিরাজো হে রাজরাজ,
আনন্দে রেখেছি তব সিংহাসন পাতি।
সুন্দর করো, হে প্রভু, জীবন যৌবন
তোমারি মাধুরীসুধা করি বরিষন।
লহো তুমি লহো তুলে তোমারি চরণমূলে
নবীন মিলনমালা প্রেমসূত্রে গাঁথি।
মঙ্গল করো হে, আজি মঙ্গলবন্ধন
তব শুভ আশীর্বাদ করি বিতরণ।
বরিষ হে ধ্রুবতারা, কল্যাণকিরণধারা—
দুর্দিনে সুদিনে তুমি থাকো চিরসাথি।
Transliteration in English
Ujjwalo karo hey aaji e aanondoraati Bikaashiya tomaar aanondomukhobhaati. Sabhaa-maajhe tumi aaj biraajo hey raajoraaj, Aanonde rekhechhi tabo sinhaasano paati. Sundaro karo, hey probhu, jibano joubano Tomaari maadhurisudha kori borishano. Laho tumi laho tule tomaari charanomule Nabino milanomaala premosutre gnaathi. Mongalo karo hey, aaji mongalobandhan Tabo shubha aashirbaad kori bitaran. Barisho hey dhrubotaara, kalyanokiranodhaara- Durdine sudine tumi thaako chirosaathi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“উজ্জ্বল করো হে আজি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি
বিকাশিয়া তোমার আনন্দমুখভাতি।
সভা-মাঝে তুমি আজ বিরাজো হে রাজরাজ,
আনন্দে রেখেছি তব সিংহাসন পাতি।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।