সকালবেলার আলোয় বাজে

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

সকালবেলার আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী—
আন্ বাঁশি তোর, আয় কবি।
শিশিরশিহর শরতপ্রাতে শিউলিফুলের গন্ধসাথে
গান রেখে যাস অকুল হাওয়ায়, নাই যদি বোস নাই র’বি।
এমন উষা আসবে আবার সোনায় রঙিন দিগন্তে,
কুন্দের দুল সীমন্তে।
কপোতকূজনকরুণ ছায়ায় শ্যামল কোমল মধুর মায়ায়
তোমার গানের নূপুরমুখর জাগবে আবার এই ছবি।

Transliteration in English

Sokalbelar aaloy baaje bidaybyathar bhoirobi –
Aan bnaashi tor, aay kobi.
Shishirshihor sharotpraate shiuli phuler gandhosaathe
Gaan rekhe jaas aakul haawar, naai jodi ros naai robi.
Emon usha aasbe aabar sonay rongin digante,
Kunder dul simonte.
Kapotkujonkorun chhaayay shyamol komal modhur maayay
Tomar gaaner nupurmukhar   jaagbe aabar ei chhobi.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“সকালবেলার আলোয় বাজে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“সকালবেলার আলোয় বাজে” গানটি শুরু হয়:

সকালবেলার আলোয় বাজে বিদায়ব্যথার ভৈরবী—
আন্ বাঁশি তোর, আয় কবি।
শিশিরশিহর শরতপ্রাতে শিউলিফুলের গন্ধসাথে
কুল হাওয়ায়, নাই যদি বোস নাই র’বি।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“সকালবেলার আলোয় বাজে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“সকালবেলার আলোয় বাজে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“সকালবেলার আলোয় বাজে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“সকালবেলার আলোয় বাজে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান