মা

দেখা হয়েছে: 2K

শিল্পী: সুমন হাফিজঅ্যালবাম: এলোমেলোসুরকার: সুমন হাফিজগীতিকার: কাঙ্ক্ষিতা সাইকীবছর: 2012বিভাগ: আধুনিক

Bangla Lyrics

শহর ছেড়ে অনেক দুরে
অজানা এক গাঁয়ের পথে
মা নামের এক ছোট্ট কথা
হারিয়ে গেছে কুটির ঘরে
আজো কেন খুঁজি তাঁরে
সেই কুটিরের অন্ধকারে ।
পথ চেয়ে হায় থাকতো সে যে
সেই সে ভিক্ষারিনীর বেশে
দেইনি দেখা কইনি কথা
ডাকি নি মা ভালবেসে
কিসের মায়ায় কোন ছলনায়
দিলাম পাড়ি কোন বিদেশে ।
আজ সে মায়ার জাল কেটেছে
নি:শ্ব আমি সব হারিয়ে
তাইতো এলাম তাঁরি খোঁজে
তাঁর সে ভাঙা কুটির দ্বারে
আজ কেন কেউ জেগে নেই
তাঁরি মতন পথটি চেয়ে ।

Transliteration in English

shahar chere onek dure
ojana ek gayer pathe
ma namer ek chott katha
hariye geche kutir ghare
ajo ken khuji tare
sei kutirer ondhkare ।
path cheye hay thakto se je
sei se bhiksharinir beshe
deini dekha kaini katha
daki ni ma bhalbese
kiser mayay kon chalnay
dilam pari kon bideshe ।
aj se mayar jal keteche
ni:shb ami sab hariye
taito elam tari khoje
tar se bhanga kutir dbare
aj ken keu jege nei
tari matan pathti cheye ।