বাবা
দেখা হয়েছে: 2K
Bangla Lyrics
বছর বছর ধরে বাবা তুমি ক্ষয়ে ক্ষয়ে
কত আশা নিয়ে বুকে গড় তুমি তিলে তিলে
পেরিয়ে সময় যখন কর্মজীবন হলো শুরু
জীবনের যতটুকু পাওয়া এ অবদান তোমারি শুধু।
তোমার চোখে ছিল শাসন-বারন ছিল পথচলা
হৃদয়েতে ছিল মায়ের স্মৃতির দুয়ার খোলা
তোমার নয়ন জুড়ে রাগ অনুরাগ কত ভালবাসা
হাজার ভাষায় ছিল অনেক না বলা কথা
দিন যায় রাত যায় তোমাকে ভাবি।
আমি শিশু থেকে কিশোর ছেড়ে হারিয়ে তোমার স্নেহ
সেই যে আমি রয়ে গেলাম ব্যাস্ত শহরজীবন
বাবা তোমার দ্বারে খবর নিতে তাইতো ছুটি ঘরে
শৈশবের সেই ছোট্ট দুর গ্রাম পথে
দিন যায় রাত যায় তোমাকে ভাবি।।
Transliteration in English
bachar bachar dhare baba tumi kshaye kshaye kat asha niye buke gar tumi tile tile periye samay jakhan karmjiban halo shuru jibner jattuku paoa e obdan tomari shudhu। tomar chokhe chil shasan-baran chil pathachla hridyete chil mayer smritir duyar khola tomar nayan jure rag onurag kat bhalbasa hajar bhashay chil onek na bala katha din jay rat jay tomake bhabi। ami shishu theke kishor chere hariye tomar sneh sei je ami raye gelam bjast shaharjiban baba tomar dbare khabar nite taito chuti ghare shoishber sei chott dur gram pathe din jay rat jay tomake bhabi।।