ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে
দেখা হয়েছে: 2K
Bangla Lyrics
ও নদীরে,
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে…
তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই ।।
এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে…
এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো
যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো?
আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর
সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে …
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে…
Transliteration in English
o nadire, ekti katha shudhai shudhu tomare balo kothay tomar desh tomar nei ki chalar shesh o nadire… tomar kono badhan nai tumi ghar chara ki tai ।। ei acho bhatay abar ei to dekhi joare balo kothay tomar desh tomar nei ki chalar shesh o nadire… e kul bhenge o kul tumi garo jar ekul okul dukul gel tar lagi ki karo? amay bhabcho michei par, tomar nei ki obasar sukh duhkher katha kichu kaile na hay amare … balo kothay tomar desh tomar nei ki chalar shesh o nadire…
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে” গানটি কে গেয়েছেন?
“ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে” গানটির শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে” গানটি কোন অ্যালবামের?
এই গানটি সিদ্ধার্থ অ্যালবামে প্রকাশিত হয়েছিল। প্রকাশের বছর: 1972।
“ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার; সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।
“ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে” কোন বিভাগের গান?
এই গানটি ছায়াছবি বিভাগের অন্তর্গত। ছায়াছবি বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।