আবার মোরে পাগল করে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
আবার মোরে পাগল করে দিবে কে।
হৃদয় যেন পাষাণ-হেন বিরাগ-ভরা বিবেকে।
আবার প্রাণে নূতন টানে প্রেমের নদী
পাষাণ হতে উছল স্রোতে বহায় যদি—
আবার দুটি নয়নে লুটি হৃদয় হ’রে নিবে
কে! আবার মোরে পাগল করে দিবে
কে। আবার কবে ধরণী হবে তরুণা।
কাহার প্রেমে আসিবে নেমে স্বরগ হতে করুণা।
নিশীথনভে শুনিব কবে গভীর গান,
যে দিকে চাব দেখিতে পাব নবীন প্রাণ,
নূতন প্রীতি আনিবে নিতি কুমারী উষা অরুণা।
আবার কবে ধরণী হবে তরুণা।
দিবে সে খুলি এ ঘোর ধূলি- আবরণ।
তাহার হাতে আঁখির পাতে জগত-জাগা জাগরণ।
সে হাসিখানি আনিবে টানি সবার হাসি।
গড়িবে গেহ, জাগাবে মেহ— জীবনরাশি।
প্রতিবধূ চাহিষে মধু, পরিবে নব আভরণ-
সে দিবে খুলি এ ঘোর ধূলি আবরণ।
হৃদয়ে এসে মধুর হেসে প্রাণের গান গাহিয়া
পাগল করে দিবে সে মোরে চাহিয়া।
আপনা থাকি ভাসিবে আঁখি আকুল নীরে,
ঝরনা-সম জগত মম ঝরিবে শিরে—
তাহার বাণী দিবে গো আনি সকল বাণী বাহিয়া।
পাগল করে দিবে সে মোরে চাহিয়া।
Transliteration in English
Aabar more paagol kore dibe ke. Hriday jeno paashan-heno birag-bhora bibeke. Aabar praane nutan taane premer nodi Paashan hote uchhal srote bahaay jodi - Aabar duti nayone luti hriday hare nibe ke. Aabar more paagol kore dibe ke. Aabar kobe dharoni habe toruna. Kaahar preme aasibe neme swarogo hote koruna. Nishithonabhe shunibo kabe gobhiro gaan, Je dike chaabo dekhite paabo nobino praan, Nutan preeti aanibe niti kumari usha oruna. Aabar kabe dharanee hobe toruna. Dibe se khuli e ghor dhuli - aaboran. Taahar haate aankhir paate jagat-jaaga jaagoran. Se haasikhaani aanibe taani sabar haasi. Goribe geho, jaagabe sneho - jeebanoraashi. Prokritibodhu chaahibe modhu, poribe nabo aabhoran - Se dibe khuli e ghor dhuli - aaboran. Hridaye ese modhur hese praaner gaan gaahiya Paagol kore dibe se more chaahiya Aapona thaaki bhaasibe aankhi aakul neere, Jharna-samo jagot-mamo jhoribe shire - Taahar baani dibe go aani sakol baani baahiya. Paagol kore dibe se more chaahiya.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আবার মোরে পাগল করে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আবার মোরে পাগল করে দিবে কে।
হৃদয় যেন পাষাণ-হেন বিরাগ-ভরা বিবেকে।
আবার প্রাণে নূতন টানে প্রেমের নদী
পাষাণ হতে উছল স্রোতে বহায় যদি—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।