আজি কাঁদে কারা

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আজি কাঁদে কারা ওই শুনা যায়, অনাথেরা কোথা করে হায়-হায়,
দিন মাস যায়, বরষ ফুরায়— ফুরাবে না হাহাকার? ওই
কারা চেয়ে শূন্য নয়ানে সুখ-আশা-হীন নববর্ষ-পানে,
কারা শুয়ে শুষ্ক ভূমিশয়ানে— মরুময় চারি ধার।
আশ্বাসবচন সকলেরে ক’য়ে এসেছিল বর্ষ কত আশা লয়ে,
কত আশা দ’লে আজ যায় চ’লে শূন্য কত পরিবার।
কত অভাগার জীবনসম্বল মুছে লয়ে গেল, রেখে অশ্রুজল—
নব বরষের উদয়ের পথে রেখে গেল অন্ধকার।
হায়, গৃহে যার নাই অন্নকণা মানুষের প্রেম তাও কি পাবে না—
আজি নাই কি রে কাতরের তরে করুণার অশ্রুধার।
কেঁদে বলো, ‘নাথ, দুঃখ দূরে যাক, তাপিত ধরার হৃদয় জুড়াক—
বর্ষ যদি যায় সাথে লয়ে যাক বরষের শোকভার।

Transliteration in English

Aaji knaade kaara oi shuna jaay,    anaather kotha kore haay-haay.
Din maas jaay, barosho phuray  phurabe na haahakar ?.
Oi kaara cheye shunyo nayaane    sukho-aasha-heen nabobarsho-paane,
Kaara shuye shushko bhumishayane  morumoy chaaridhaar.
Aashwasbachon sakolere koye     esechhilo barsho kato aasha loye,
Kato aasha dole aaj jaay chole -  shunyo kato poribar.
Kato obhaagar jibonosambal      muchhe loye gelo, rekhe gelo oshrujal -
Nabo barosher udayer pathe rekhe gelo andhokaar.
Haay, grihe jaar naai annokona     maanusher prem taao ki paabe na -
Aaji naai ki re kaatorer tare korunar oshrudhaar.
Knede balo, 'Naath, duhkha dure jaak,     taapito dharar hriday jurak -
Barsho jodi jaay saathe loye jaak barosher shokobhaar.'

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আজি কাঁদে কারা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আজি কাঁদে কারা” গানটি শুরু হয়:

নাথেরা কোথা করে হায়-হায়,
দিন মাস যায়, বরষ ফুরায়— ফুরাবে না হাহাকার? ওই
কারা চেয়ে শূন্য নয়ানে সুখ-আশা-হীন নববর্ষ-পানে,
কারা শুয়ে শুষ্ক ভূমিশয়ানে— মরুময় চারি ধার।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আজি কাঁদে কারা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আজি কাঁদে কারা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আজি কাঁদে কারা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আজি কাঁদে কারা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান