আকাশ হতে আকাশ-পথে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে
ঝরছে জগৎ ঝরনাধারার মতো।
আমার শরীর মনের অধীর ধারা সাথে সাথে বইছে অবিরত।
দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠতেছে গান দিনে রাতে,
সেই গানে গানে আমার প্রাণে ঢেউ লেগেছে কত।
আমার হৃদয়তটে চূর্ণ সে গান ছড়ায় শত শত। ওই
আকাশ-ডোবা ধারার দোলায় দুলি অবিরত। এই
নৃত্য-পাগল ব্যাকুলতা বিশ্বপরানে
নিত্য আমায় জাগিয়ে রাখে, শান্তি না মানে।
চিরদিনের কান্নাহাসি উঠছে ভেসে রাশি রাশি—
এ-সব দেখতেছে কোন্ নিদ্রাহারা নয়ন অবনত।
ওগো, সেই নয়নে নয়ন আমার হোক-না নিমেষহত—
ওই আকাশ-ভরা দেখার সাথে দেখব অবিরত।
Transliteration in English
Aakash hote aakash-pathe haajar srote Jhorchhe jagot jharnadhaarar moto. Aamar shorir moner adhir dhaara saathe saathe boichhe abirito. Dui probaher ghaate ghaate utthtechhe gaan dine raate, Sei gaane gaane aamar praane dheu legechhe kato. Aamar hridaytate churno se gaan chharay shato shato. Oi aakash-doba dharar dolai duli abirito. Ei nrityo-paagol byakulata bishwoparane Nityo aamay jaagiye raakhe, shaanti na maane. Chirodiner kaannahaasi utthchhe bhese raashi raashi - E-sab dekhtechhe kon nidrahaara nayon abanato. Ogo, sei nayone nayon aamar hok na nimeshohato - Oi aakash-bhara dekhar saathe dekhbo abirato.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আকাশ হতে আকাশ-পথে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আকাশ হতে আকাশ-পথে হাজার স্রোতে
ঝরছে জগৎ ঝরনাধারার মতো।
বিরত।
দুই প্রবাহের ঘাতে ঘাতে উঠতেছে গান দিনে রাতে,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।