ঝাঁকড়া চুলের মেয়ের কথা

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি,
কোন্ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী।
সঙ্গী ছিল কুকুর কালু, বেশ ছিল তার আলুথালু
আপনা-’পরে অনাদরে ধুলায় মলিনী।
হুটোপাটি ঝগড়াঝাটি ছিল নিষ্কারণেই। দিঘির
জলে গাছের ডালে গতি ক্ষণে-ক্ষণেই।
পাগলামি তার কানায় কানায় খেয়াল দিয়ে খেলা বানায়,
উচ্চহাসে কলভাষে কল’কলিনী।
দেখা হলে যখন-তখন বিনা অপরাধে
মুখভঙ্গী করত আমায় অপমানের ছাঁদে।
শাসন করতে যেমন ছুটি হঠাৎ দেখি ধুলায় লুটি
কাজল আঁখি চোখের জলে ছল’ছলিনী।
আমার সঙ্গে পঞ্চাশ বার জন্মশোধের আড়ি,
কথায় কথায় নিত্যকালের মতন ছাড়াছাড়ি।
ভাকলে তারে ‘পুঁট্‌লি’ ব’লে সাড়া দিত মর্‌জি হলে,
ঝগড়া-দিনের নাম ছিল তার স্বর্ণনলিনী।

Transliteration in English

Jhnaakra chuler meyer katha kaauke bolini,
Kon deshe je chole gechhe se chanchalini.
Songi chhilo kukur kalu,  besh chhilo taar aaluthaalu
Aapna-pare anaadare dhulay molini.

Hutopati jhagrajhnati chhilo niskaronei.
Dighir jale gaachher daale goti khane-khanei.
Paaglami taar kaanay kaanay    kheyal diye khela baanay,
Uchchohaase kalobhaashe kalokolini.

Dekha hole jakhon-takhon bina aporadhe
Mukhobhongi korto aamay apomaaner chhnaade.
Shaasan korte jemon chhuti    hatthat dekhi dhulay luti
Kaajal aankhi chokher jale chhalochholini.

Aamar sange panchash baar janmoshodher aari,
Kathay kathay nityokaaler moton chhaarachhaari.
Daakle taare 'Pnutli' bole     saara dito morji hole,
Jhagra-diner naam chhilo taar swarnonolini.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ঝাঁকড়া চুলের মেয়ের কথা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ঝাঁকড়া চুলের মেয়ের কথা” গানটি শুরু হয়:

ঝাঁকড়া চুলের মেয়ের কথা কাউকে বলি নি,
কোন্ দেশে যে চলে গেছে সে চঞ্চলিনী।
সঙ্গী ছিল কুকুর কালু, বেশ ছিল তার আলুথালু
নাদরে ধুলায় মলিনী।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ঝাঁকড়া চুলের মেয়ের কথা” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ঝাঁকড়া চুলের মেয়ের কথা” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ঝাঁকড়া চুলের মেয়ের কথা” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ঝাঁকড়া চুলের মেয়ের কথা” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান