আমার আর হবে না দেরি
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
আমার আর হবে না দেরি—
আমি শুনেছি ওই বাজে তোমার ভেরী॥
তুমি কি, নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে?
মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন
হতে তোমায় যেন হেরি—
আমার আর হবে না দেরি॥
আমার স্বপন হল সারা,
এখন প্রাণে বীণা বাজায় ভোরের তারা।
দেবার মতো যা ছিল মোর নাই কিছু আর হাতে,
তোমার আশীর্বাদের মালা নেব কেবল মাথে
আমার ললাট ঘেরি—
আমার আর হবে না দেরি॥
Transliteration in English
Aamar aar hobe na deri - Aami shunechhi oi baaje tomar bheri. Tumi ki, naath,dnaariye aachho aamar jaabar pathe ? Mone hoy je khone khone mor baatayon hote Tomay jeno heri - Aamay aar hobe na deri. Aamar swapon holo sara, Ekhon praane bina baajay bhorer taara. Debar moto ja chhilo mor naai kichhu aar haate, Tomar aashirbader maala nebo kebol maathe Aamar lalat gheri - Aamay aar hobe na deri.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার আর হবে না দেরি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার আর হবে না দেরি—
আমি শুনেছি ওই বাজে তোমার ভেরী॥
তুমি কি, নাথ, দাঁড়িয়ে আছ আমার যাবার পথে?
মনে হয় যে ক্ষণে ক্ষণে মোর বাতায়ন
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।