আনন্দগান উঠুক তবে

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আনন্দগান উঠুক তবে বাজি
এবার আমার ব্যথার বাঁশিতে।
অশ্রুজলের ঢেউয়ের ’পরে আজি
পারের তরী থাকুক ভাসিতে॥
যাবার হাওয়া ওই-যে উঠেছে, ওগো, ওই-যে উঠেছে,
সারারাত্রি চক্ষে আমার ঘুম যে ছুটেছে।
হৃদয় আমার উঠছে দুলে দুলে
অকুল জলের অট্টহাসিতে—
কে গো তুমি দাও দেখি তান তুলে
এবার আমার ব্যথার বাঁশিতে। হে
অজানা, অজানা সুর নব
বাজাও আমার ব্যথার বাঁশিতে,
হঠাৎ এবার উজান হাওয়ায় তব
পারের তরী থাক্‌-না ভাসিতে।
কোনো কালে হয় নি যারে দেখা, ওগো, তারি বিরহে
এমন করে ডাক দিয়েছে— ঘরে কে রহে!
বাসার আশা গিয়েছে মোর ঘুরে,
ঝাঁপ দিয়েছি আকাশরাশিতে
পাগল, তোমার সৃষ্টিছাড়া সুরে
তান দিয়ো মোর ব্যথার বাঁশিতে।

Transliteration in English

Aanondogaan utthuk tabe baaji
Ebaar aamar byathar bnaashite.
Oshrujaler dheuyer pare aaji
Paarer tori thaakuk bhaasite.
Jaabar haaway oi je utthechhe, ogo, oi je utthechhe,
Saara raatri chokkhe aamar ghum je chhutechhe.
Hriday aamar utthchhe dule dule
Akul jaler attohaasite -
Ke go tumi daao dekhi taan tule
Ebar aamar byathar bnaashite
Hey ajana, ajana sur nabo
Baajao aamar byathar bnaashite,
Hatthat ebaar ujan haawa taba
Paarer tori thaak na bhaasite.
Kono kaale hay ne jaare dekha, ogo, taari birohe
Emon kore daak diyechhe -   ghare ke rahe !
Baasar aasha giyechhe mor ghure,
Jhnaap diyechhi aakashoraashite
Paagol, tomar srishtichhaara sure
Taan diyo mor byathar bnaashite.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আনন্দগান উঠুক তবে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আনন্দগান উঠুক তবে” গানটি শুরু হয়:

আনন্দগান উঠুক তবে বাজি
এবার আমার ব্যথার বাঁশিতে।
শ্রুজলের ঢেউয়ের ’পরে আজি
পারের তরী থাকুক ভাসিতে॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আনন্দগান উঠুক তবে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আনন্দগান উঠুক তবে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আনন্দগান উঠুক তবে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আনন্দগান উঠুক তবে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান