আমার প্রিয়ার ছায়া আকাশে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায়!
বৃষ্টিসজল বিষণ্ণ নিশ্বাসে, হায়
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সন্ধ্যাতারায় লুকিয়ে দেখে কাকে,
সন্ধ্যাদীপের লুপ্ত আলো স্মরণে তার আসে,
হায়। বারি-ঝরা বনের গন্ধ
নিয়া পরশ-হারা বরণমালা গাঁথে আমার প্রিয়া।
আমার প্রিয়া ঘন শ্রাবণধারায়
আকাশ ছেয়ে মনের কথা হারায়।
আমার প্রিয়ার আঁচল দোলে
নিবিড় বনের শ্যামল উচ্ছ্বাসে, হায়!
Transliteration in English
Aamar priyar chhaaya Aakashe aaj bhaase, haay haay ! Brishti sajol bishanno nishwashe, haay. Aamar priya megher phaanke phaanke Sondhataaray lukiye dekhe kaake, Sondhadiper lupto aalo smarone taar aase, haay. Baari-jhara boner gondho niya Parosh-haara baron maala gnaathe aamar priya. Aamar priya ghano shraabonodhaaray Aakash chhere moner katha haaray. Aamar priyar aanchol dole Nibir boner shyamol uchhase, haay.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার প্রিয়ার ছায়া আকাশে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
আমার প্রিয়ার ছায়া
আকাশে আজ ভাসে, হায় হায়!
বৃষ্টিসজল বিষণ্ণ নিশ্বাসে, হায়
আমার প্রিয়া মেঘের ফাঁকে ফাঁকে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।