আমরা যে শিশু অতি

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন—
পদে পদে হয়, পিতা, চরণস্খলন।
রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে।
কেন হেরি মাঝে মাঝে ভ্রূকুটি ভীষণ।
ক্ষুদ্র আমাদের ’পরে করিয়ো না রোষ—
স্নেহবাক্যে বলো, পিতা, কী করেছি দোষ!
শতবার লও তুলে, শতবার পড়ি ভুলে—
কী আর করিতে পারে দুর্বল যে জন।
পৃথ্বীর ধূলিতে, দেব, মোদের ভবন—
পৃথীর ধূলিতে অন্ধ মোদের নয়ন।
জন্মিয়াছি শিশু হয়ে, খেলা করি ধূলি লয়ে—
মোদের অভয় দাও দুর্বলশরণ।
একবার ভ্রম হলে আর কি লবে না কোলে,
অমনি কি দূরে তুমি করিবে গমন।
তা হলে যে আর কভু উঠিতে নারিব প্রভু
ভূমিতলে চিরদিন রব অচেতন।

Transliteration in English

Aamra je shishu oti,  otikhudro mon -
Pade pade hoy, pita, charanoskhalon.
Rudromukh keno tabe     dekhao moder sabe.
Keno heri maajhe maajhe bhrukuti bheeshan.
Khudro aamader pare koriyo na rosh -
Snehobaakye balo, pita, ki korechhi dosh.
Shatobar lawo tule   shatobar pori bhule -
Ki aar korite paare durbal je jaan.
Prithwir dhulite, debo, moder bhabon -
Prithwir dhulite andho moder nayon.
Jonmiyachhi shishu hoye,     khela kori dhuli loye -
Moder abhay daoa durbalosharon.
Ekbar bhram hole,  aar ki labe na kole,
Omni ki dure tumi koribe gamon.
Ta hole je aar kobhu      utthite naaribo probhu,
Bhumitale chiradin rabo achetan.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমরা যে শিশু অতি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমরা যে শিশু অতি” গানটি শুরু হয়:

তিক্ষুদ্র মন—
পদে পদে হয়, পিতা, চরণস্খলন।
রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে।
কেন হেরি মাঝে মাঝে ভ্রূকুটি ভীষণ।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমরা যে শিশু অতি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমরা যে শিশু অতি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমরা যে শিশু অতি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমরা যে শিশু অতি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান