আমরা মিলেছি আজ মায়ের

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমরা মিলেছি আজ মায়ের ডাকে।
ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক’দিন থাকে?।
প্রাণের মাঝে থেকে থেকে ‘আয়’ ব’লে ঐ ডেকেছে কে,
তার সেইগভীর স্বরে উদাস করে— আর কে কারে ধরে রাখে?।
যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে,
সেই প্রাণের টানে টেনে আনে— সেই প্রাণের বেদন জানে না কে?।
মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে—
সেই নবীন আশে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে॥
কত দিনের সাধনফলে মিলেছি আজ দলে দলে—
আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে॥

Transliteration in English

Aamra milechhi aaj maayer daake.
Gharer hoye parer maton bhaai chhere bhai ka-din thaake
Praaner maajhe theke theke 'Aay' bole oi dekechhe ke,
Sei gobhir sware udas kare -   aar ke kaare dhore raakhe ?
Jethay thaaki je jekhane   bnaadhon aachhe praane praane,
Sei praaner taane tene aane -   sei praaner bedon jaane naa ke ?
Maan apomaan gechhe ghuchhe,   nayoner jal gechhe muchhe -
Sei nobin aashe hriday bhaase bhaaiyer paashe bhaaike dekhe.
Kato diner saadhonphale milechhi aaj dale dale -
Aaj gharer chhele sabai mile dekha diye aay re maake.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমরা মিলেছি আজ মায়ের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমরা মিলেছি আজ মায়ের” গানটি শুরু হয়:

আমরা মিলেছি আজ মায়ের ডাকে।
ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক’দিন থাকে?।
প্রাণের মাঝে থেকে থেকে ‘আয়’ ব’লে ঐ ডেকেছে কে,
তার সেইগভীর স্বরে উদাস করে— আর কে কারে ধরে রাখে?।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমরা মিলেছি আজ মায়ের” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমরা মিলেছি আজ মায়ের” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমরা মিলেছি আজ মায়ের” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমরা মিলেছি আজ মায়ের” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান