আর নাই যে দেরি
দেখা হয়েছে: 4
Bangla Lyrics
আর নাই যে দেরি, নাই যে দেরি।
সামনে সবার পড়ল ধরা
তুমি যে, ভাই, আমাদেরই।
হিমের বাহু-বাঁধন টুটি
পাগ্লাঝোরা পাবে ছুটি,
উত্তরে এই হাওয়া তোমার বইবে
উজান কুঞ্জ ঘেরি। নাই
যে দেরি নাই যে দেরি।
শুনছ না কি জলে স্থলে
জাদুকরের বাজল ভেরী।
দেখছ নাকি এই আলোকে
খেলছে হাসি রবির চোখে—
সাদা তোমার শ্যামল হবে,
ফিরব মোরা তাই যে হেরি
Transliteration in English
Aar naai je deri, naai je deri. Saamne sabar porlo dhara Tumi je, bhaai, aamaderi. Himer baahu-bnaadhon tuti Paaglajhora paabe chhuti, Uttore ei haawa tomar Boibe ujaan kunjo gheri. Aar naai je deri, naai je deri. Shunchho naa ki jale sthale Jaadukarer baajlo bheri. Dekhchho naa ki ei aaloke Khelchhe haasi robir chokhe - Saada tomar shyamol habe, Phirbo mora taai je heri.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আর নাই যে দেরি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আর নাই যে দেরি” গানটি শুরু হয়:
আর নাই যে দেরি, নাই যে দেরি।
সামনে সবার পড়ল ধরা
তুমি যে, ভাই, আমাদেরই।
হিমের বাহু-বাঁধন টুটি
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“আর নাই যে দেরি” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“আর নাই যে দেরি” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আর নাই যে দেরি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আর নাই যে দেরি” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।