অন্ধজনে দেহো আলো
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ—
তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান॥
শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণসম,
প্রেমসলিলধারে সিঞ্চহ শুষ্ক নয়ান॥
যে তোমারে ডাকে না হে তারে তুমি ডাকো-ডাকো।
তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো।
তৃষিত যেজন ফিরে তব সুধাসাগরতীরে
জুড়াও তাহারে স্নেহনীরে, সুধা করাও হে পান॥
তোমারে পেয়েছিনু যে, কখন্ হারানু অবহেলে,
কখন্ ঘুমাইনু হে, আঁধার হেরি আঁখি মেলে। বিরহ
জানাইব কায়, সান্ত্বনা কে দিবে হায়,
বরষ বরষ চলে যায়, হেরি নি প্রেমবয়ান—
দরশন দাও হে, দাও হে দাও, কাঁদে হৃদয় ম্ৰিয়মাণ।
Transliteration in English
Andhojane deho aalo, mritojane deho praan - Tumi korunamritosindhu karo korunakona daan. Shushko hridayo mamo kotthin paashanosamo, Premosolilodhaare sinchaho shushko nayan. Je tomare daake na hey taare tumi daako-daako. Toma hote dure je jaay taare tumi raakho raakho. Trishito jejan phire tabo shudhasaagorotire Jurao taahare snehonire, sudha korao hey paan. Tomare peyechhinu je, kakhon haaranu abohele, Kakhon ghumainu hey, aandhare heri aankhi mele. Biroho jaanaibo kaay, saantona ke dibe haay, Barosho barosho chole jaay, heri ni premobayan - Daroshano daao hey, daao hey daao, knaade hriday mriyomaan.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অন্ধজনে দেহো আলো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ—
তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান॥
শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণসম,
প্রেমসলিলধারে সিঞ্চহ শুষ্ক নয়ান॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।