অন্ধকারের উৎস হতে উৎসারিত
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
সেই তো তোমার আলো!
সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো
সেই তো তোমার ভালো॥
পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ
সেই তো তোমার গেহ।
সমরঘাতে অমর করে রুদ্রনিঠুর স্নেহ
সেই তো তোমার স্নেহ॥
সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান
সেই তো তোমার দান।
মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ
সেই তো তোমার প্রাণ।
বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি
সেই তো স্বর্গভূমি।
সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি
সেই তো আমার তুমি॥
Transliteration in English
Andhokaarer utso hote utsarito aalo Sei to tomar aalo ! Sakol dwando birodh maajhe jaagroto je bhaalo Sei to tomar bhaalo. Pather dhulay bokkho pete royechhe jei geho Sei to tomar geho. Somarghaate amor kare rudronitthur sneho Sei to tomar sneho. Sab phurale baaki rohe adrishyo sei daan Sei to tomar daan. Mrityu aapon paatre bhori bohichhe jei praan Sei to tomar praan. Bishwojaner paayer tole dhulimoy je bhumi Sei to sworgobhumi. Sabay niye sabar maajhe lukiye aachho tumi Sei to tomar tumi.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অন্ধকারের উৎস হতে উৎসারিত” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
ন্ধকারের উৎস হতে উৎসারিত আলো
সেই তো তোমার আলো!
সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো
সেই তো তোমার ভালো॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।