আমাদের যাত্রা হল শুরু

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার।
তোমারে করি নমস্কার।
এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর—
তোমারে করি নমস্কার॥
আমরা দিয়ে তোমার জয়ধ্বনি বিপদ বাধা নাহি গণি
ওগো কর্ণধার।
এখন মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার—
তোমারে করি নমস্কার॥
এখন রইল যাত্রা আপন ঘরে চাব না পথ তাদের তরে
ওগো কর্ণধার।
যখন তোমার সময় এল কাছে তখন কে বা কার—
তোমারে করি নমস্কার।
মোদের কেবা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথা বা ঘর
ওগো কর্ণধার।
চেয়ে তোমার মুখে মনের সুখে নেব সকল ভার—
তোমারে করি নমস্কার॥
আমরা নিয়েছি দাঁড়, তুলেছি পাল, তুমি এখন ধরো গো হাল
ওগো কর্ণধার।
মোদের মরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার—
তোমারে করি নমস্কার।
আমরা সহায় খুঁজে পরের দ্বারে ফিরব না আর বারে বারে
ওগো কর্ণধার।
কেবল তুমিই আছ আমরা আছি এই জেনেছি সার—
তোমারে করি নমস্কার॥

Transliteration in English

Aamader   jaatra holo shuru    ekhon,    ogo karnodhar.
Tomare    kori namaskar.
Ekhon    baatas chhutuk, tuphan utthuk phirbo ne go aar -
Tomare    kori namaskar.
Aamra     diye tomar joyodhwoni    bipad baadha naahi goni
Ogo karnodar.
Ekhon    maabhoi boli bhaasai tori, daao go kori paar -
Tomare    kori namaskar.
Ekhon    roilo jaara aapon ghare    chaabo naa path taader tore
Ogo karnodhar.
Jakhon    tomar samay elo kaachhe takhon ke ba kaar -
Tomare    kori namaskar.
Moder    keba aapon, ke ba apar, kothay baahir, kotha ba ghar
Ogo karnodhar.
Cheye    tomar mukhe   moner sukhe   nebo sakol bhaar -
Tomare    kori namaskar.
Aamra    niyechhi dnaar, tulechhi paal, tumi ekhon dharo go haal
Ogo karnodhar.
Moder    maron bnaachon dheuyer naachon, bhaabana ki ba taar -
Tomare    kori namaskar.
Aamra    sahay khnuje porer dwaare    phirbo na aar baare baare
Ogo karnodhar.
Kebol    tumi-i aachho aamra aachhi    ei jenechhi saar -
Tomare    kori namaskar.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমাদের যাত্রা হল শুরু” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“আমাদের যাত্রা হল শুরু” গানটি শুরু হয়:

আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার।
তোমারে করি নমস্কার।
এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর—
তোমারে করি নমস্কার॥

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“আমাদের যাত্রা হল শুরু” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“আমাদের যাত্রা হল শুরু” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“আমাদের যাত্রা হল শুরু” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“আমাদের যাত্রা হল শুরু” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান