অয়ি, ভুবনমনোমোহিনী
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
অয়ি, ভুবনমনোমোহিনী,
মা, অয়ি নির্মলসূর্যকরোজ্জল ধরণী জনকজননিজননী॥
নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল,
অম্বরচুম্বিতভালহিমাচল, শুভ্রতুষারকিরীটিনী॥
প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তপোবনে,
প্রথম প্রচারিত তব বনভবনে জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী।
চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন—
জাহ্নবীযমুনা বিগলিত করুণা পুণ্যপীযূষস্তন্যবাহিনী॥
Transliteration in English
Oyi bhubanmonomohini, ma, Oyi nirmalosurjokarojjalo dharoni janakojanonijanoni. Nilosindhujalodhautocharonotalo, anilobikompito-shymalo-anchalo, Ambarorchumbitobhalohimachalo, subhrotusharokiritini. Prothamo probhat udayo tabo gagone, prothamo samorabo tabo tapobone, Prothamo procharito tabo bonobhabone gyanodharmo kato kaabyokaahini. Chirokolyanomoyi tumi dhonyo, deshobideshe bitorichho anno – Jaanhobijomuna bigolito koruna punyopijushostanyobaahini.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“অয়ি, ভুবনমনোমোহিনী” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
য়ি, ভুবনমনোমোহিনী,
য়ি নির্মলসূর্যকরোজ্জল ধরণী জনকজননিজননী॥
ঞ্চল,
ম্বরচুম্বিতভালহিমাচল, শুভ্রতুষারকিরীটিনী॥
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।