বাহিরে ভুল

দেখা হয়েছে: 7

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি?
বিষাদবিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাঙবে কি?
রৌদ্রদাহ হলে সারা নামবে কি ওর বর্ষাধারা?
লাজের রাঙা মিটলে হৃদয় প্রেমের রঙে রাঙবে কি?
যতই যাবে দূরের পানে
বাঁধন ততই কঠিন হয়ে টানবে না কি ব্যথার টানে!
অভিমানের কালো মেঘে বাদল-হাওয়া লাগবে বেগে,
নয়নজলের আবেগ তখন কোনোই বাধা মানবে কি?

Transliteration in English

Baahire bhul haanbe jakhon antare bhul bhaangbe ki?
Bishadbishe jwale sheshe tomaar prasaad maangbe ki?
Roudradaaho hole saara    naambe ki or barshaadhaara?
Laajer raanga mitle hridoy premer ronge raangbe ki?
Jatoi jaabe durer paane
Baandhan tatoi kotthin hoye taanbe naa ki byathar taane !
Obhimaaner kaalo meghe    baadol haawa laagbe bege,
Nayonjaler aabege takhon konoi baadhaa maanbe ki?

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“বাহিরে ভুল” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“বাহিরে ভুল” গানটি শুরু হয়:

ন্তরে ভুল ভাঙবে কি?
বিষাদবিষে জ্বলে শেষে তোমার প্রসাদ মাঙবে কি?
রৌদ্রদাহ হলে সারা নামবে কি ওর বর্ষাধারা?
লাজের রাঙা মিটলে হৃদয় প্রেমের রঙে রাঙবে কি?

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“বাহিরে ভুল” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“বাহিরে ভুল” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“বাহিরে ভুল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“বাহিরে ভুল” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান