ছি ছি, চোখের

দেখা হয়েছে: 3

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি।
এবার কঠিন হয়ে থাক্‌-না ওরে, বক্ষোদুয়ার আঁটি—
জোরে বক্ষো দুয়ার আঁটি॥
পরানটাকে গলিয়ে ফেলে দিস নে, রে ভাই, পথে ঢেলে
মিথ্যে অকাজে—
ওরে নিয়ে তারে চলবি পারে কতই বাধা কাটি,
পথের কতই বাধা কাটি॥
দেখলে ও তোর জলের ধারা ঘরে পরে হাসবে যারা
তারা চার দিকে—
তাদের দ্বারেই গিয়ে কান্না জুড়িস, যায় না কি বুক ফাটি
লাজে যায় না কি বুক ফাটি?
দিনের বেলা জগৎ-মাঝে সবাই যখন চলছে কাজে আপন গরবে—
তোরা পথের ধারে ব্যথা নিয়ে করিস ঘাঁটাঘাঁটি—
কেবল করিস ঘাঁটাঘাঁটি

Transliteration in English

Chhi chhi, chokher jale bhejas ne ar maati.
Ebar    kotthin hoye thaak na ore, bokkhoduwar aanti -
Jore   bokkhoduwar aanti
Parantake goliye phele    dis ne, re bhaai, pathe dhele
Mithye akaaje -
Ore   niye taare cholbi pare katoi baadha kaati,
Pather   katoi baadha kaati.
Dekhle o tor jaler dhaara   ghare pare haasbe jaara
Taara chaar dike -
Taader     dwaarei giye kaanna juris,   jaay na  ki buk phaati,
Laaje    jaay na  ki buk phaati ?
Diner bela jagotmaajhe sabai jakhon cholchhe kaaje aapon garobe -
Tora     pather dhaare byatha niye koris ghnaataghnaati -
Kebol koris ghnaataghnaati.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“ছি ছি, চোখের” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“ছি ছি, চোখের” গানটি শুরু হয়:

ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি।
এবার কঠিন হয়ে থাক্‌-না ওরে, বক্ষোদুয়ার আঁটি—
জোরে বক্ষো দুয়ার আঁটি॥
পরানটাকে গলিয়ে ফেলে দিস নে, রে ভাই, পথে ঢেলে

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“ছি ছি, চোখের” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“ছি ছি, চোখের” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ছি ছি, চোখের” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“ছি ছি, চোখের” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান