চিত্ত পিপাসিত রে
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
চিত্ত পিপাসিত রে
গীতসুধার তরে।
তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথা
কাতর অন্তর মোর লুষ্ঠিত ধূলি-’পরে
গীতসুধার তরে।
আজি বসন্তনিশা, আজি অনন্ত তৃষা,
আজি এ জাগ্রত প্রাণ তৃষিত চকোর-সমান
গীতসুধার তরে।
চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভবে,
অন্তর বাহির আজি কাঁদে উদাস স্বরে
গীতসুধার তরে।
Transliteration in English
Chitto pipasito re Gitosudhar tare. Taapita shuskolata barshan jaache jatha Kaatar antar mor luntthito dhuli pare Gitosudhar tare. Aaji basontonisha, aaji anonto trisha Aaji e jaagrato praan trishito chakor-saman Gitosudhar tare. Chandro atandro nabhe jaagiche supto bhabe, Antar baahir aaji knaade udaes sware Gitosudhar tare.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চিত্ত পিপাসিত রে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“চিত্ত পিপাসিত রে” গানটি শুরু হয়:
চিত্ত পিপাসিত রে
গীতসুধার তরে।
তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথা
ন্তর মোর লুষ্ঠিত ধূলি-’পরে
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।
“চিত্ত পিপাসিত রে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore।
“চিত্ত পিপাসিত রে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“চিত্ত পিপাসিত রে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“চিত্ত পিপাসিত রে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান।