দিনশেষের রাঙা
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে।
সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরীতে।
মন্দবায়ে অন্ধকারে দুলবে তোমার পথের ধারে,
গন্ধ তাহার লাগবে তোমার আগমনীতে—
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে।
রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে—
এসো এসো প্রাণে মম, গানে মম হে। এসো
নিবিড় মিলনক্ষণে রজনীগন্ধার কাননে,
স্বপন হয়ে এসো আমার নিশীথিনীতে—
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে॥
Transliteration in English
Dinosheser raanga mukul jaaglo chite. Sangopane phutbe premer monjorite. Mondobaaye andhokaare dulbe tomar pather dhaare, Gandho taahar laagbe tomar aagomonite - Phutbe jakhon mukul premer monjorite. Raat jeno na britha kaate priyatamo hey - Eso eso praane mamo, gaane mamo hey. Eso nibiro milonokhane rajonigandhar kaanone, Swapon hoye eso aamar nishithinite - Phutbe jakhon mukul premer monjorite.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দিনশেষের রাঙা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে।
সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরীতে।
ন্ধকারে দুলবে তোমার পথের ধারে,
গন্ধ তাহার লাগবে তোমার আগমনীতে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।