দুই হাতে— কালের মন্দিরা
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
দুই হাতে—
কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে,
সুপ্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন
সংঘাতে। বাজে ফুলে, বাজে কাঁটায়, আলোছায়ার জোয়ার-ভাঁটায়,
প্রাণের মাঝে ওই-যে বাজে দুঃখে সুখে
শঙ্কাতে। তালে তালে সাঁঝ-সকালে রূপ-সাগরে ঢেউ
লাগে। সাদা-কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রঙ
জাগে। এই তালে তোর গান বেঁধে নে— কান্নাহাসির তান সেধে নে,
ডাক দিল শোন মরণ বাঁচন নাচন-সভায় তঙ্কাতে।
Transliteration in English
Dui haate Kaaler mondira je sadai baaje daaine bnaaye dui haate, Supti chhute nrityo utthe nityo nutan sanghate. Baaje phule, baaje knaatay, aalochhaayar jowar-bhnaatay, Praaner maajhe oi je baaje dukkhe sukhe shankate. Taale taale snaajh-sakale rupsaagore dheu laage. Saada-kaalor dwande je oi chhande naanan rang jaage. Ei taale tor gaan bnedhe ne - kaanna haasir taan sedhe ne, Daak dilo shon maron bnaachon naachon-sabhar dankate.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দুই হাতে— কালের মন্দিরা” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
দুই হাতে—
কালের মন্দিরা যে সদাই বাজে ডাইনে বাঁয়ে দুই হাতে,
সুপ্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন
সংঘাতে। বাজে ফুলে, বাজে কাঁটায়, আলোছায়ার জোয়ার-ভাঁটায়,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।