ওগো বধূ সুন্দরী তুমি মধুমঞ্জরী
দেখা হয়েছে: 124
Bangla Lyrics
ওগো বধূ সুন্দরী, তুমি মধুমঞ্জরী
পুলকিত চম্পার লহো অভিনন্দন
পর্ণের পাত্রে ফাল্গুন রাত্রে মুকুলিত মল্লিকা-মাল্যের বন্ধন।
এনেছি বসন্তের অঞ্জলি গন্ধের
পলাশের কুঙ্কুম চাঁদিনির চন্দন
পারুলের হিল্লোল, শিরীষের হিন্দোল
মঞ্জুল বল্লীর বঙ্কিম কঙ্কণ
উল্লাস-উতরোল বেণুবনকল্লোল
কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন।
তব আঁখিপল্লবে দিয়ো আঁকি বল্লভে
গগনের নবনীল স্বপনের অঞ্জন।।
Transliteration in English
ogo badhu sundri, tumi madhumanjri pulkit champar laho obhinandan parner patre phalgun ratre mukulit mallika-maljer bandhan। enechi basnter onjli gandher palasher kungkum chadinir chandan paruler hillol, shirisher hindol manjul ballir bangkim kangkan ullas-utrol benubanakllol kampit kishalye malyer chumban। tab akhipallbe diyo aki ballbhe gagner nabnil sbapner onjan।।