একদা তুমি, প্রিয়ে
দেখা হয়েছে: 3
Bangla Lyrics
একদা তুমি, প্রিয়ে, আমারি এ তরুমূলে
বসেছ ফুলসাজে সে কথা যে গেছ ভুলে।
সেথা যে বহে নদী নিরবধি সে ভোলে নি,
তারি যে স্রোতে আঁকা বাঁকা বাঁকা তব বেণী,
তোমারি পদরেখা আছে লেখা তারি
কূলে। আজি কি সবই ফাঁকি- সে কথা কি গেছ
ভুলে। গেঁথেছ যে রাগিণী একাকিনী দিনে
দিনে আজিও যায় ব্যেপে কেঁপে কেঁপে তৃণে তৃণে।
গাঁথিতে যে আঁচলে ছায়াতলে ফুলমালা
তাহারি পরশন হরষণ- সুধা-ঢালা
ফাগুন আজো যে রে খুঁজে ফেরে চাঁপাফুলে। আজি
কি সবই ফাঁকি— সে কথা কি গেছ ভুলে।
Transliteration in English
Ekoda tumi, priye, aamari e torumule Bosechho phulosaaje se katha je gechho bhule. Setha je bahe nodi nirobodhi se bhole ni, Taari je srote aanka bnaaka bnaaka tabo benee, Tomari padorekha aachhe lekha taari kule. Aaji ki sabi phnaaki - se katha ki gechho bhule. Gnethechho je raaginee ekakinee dine dine Aajio jaay byepe knepe knepe trine trine. Gnaathite je aanchole chhaayatole phulomaala Taahari paroshan haroshan - sudha-dhaala Phaagun aajo je re khnuje phere chnaapaphule. Aaji ki sabi phnaki - se katha ki gecho bhule.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“একদা তুমি, প্রিয়ে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
একদা তুমি, প্রিয়ে, আমারি এ তরুমূলে
বসেছ ফুলসাজে সে কথা যে গেছ ভুলে।
সেথা যে বহে নদী নিরবধি সে ভোলে নি,
তারি যে স্রোতে আঁকা বাঁকা বাঁকা তব বেণী,
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।