যায় দিন, শ্রাবণদিন

দেখা হয়েছে: 1

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

যায় দিন, শ্রাবণদিন
যায়। আঁধারিল মন মোর আশঙ্কায়,
মিলনের বৃথা প্রত্যাশায় মায়াবিনী এই সন্ধ্যা ছলিছে।
আসন্ন নির্জন রাতি, হায়, মম পথ-চাওয়া বাতি
ব্যাকুলিছে শুন্যেরে কোন্ প্রশ্নে।
দিকে দিকে কোথাও নাহি সাড়া,
ফিরে খ্যাপা হাওয়া গৃহছাড়া।
নিবিড়-তমিস্র-বিলুপ্ত-আশা ব্যথিতা যামিনী খোঁজে ভাষা—
বৃষ্টিমুখরিত মর্মরছন্দে, সিক্ত মালতীগন্ধে।

Transliteration in English

Jaay din shrabonodin jaay.
Aandharilo mon mor aashongkaay,
Miloner britha prottashay    maayabini ei sondhya chholichhe.
Aasanno nirjano raati haay mamo path-chaawa baati
Byakulichhe shunyere kon proshne.
Dike dike kothao naahi saara,
Phire khyapa haawa grigochhara.
Nibiro-tamisro-bilupto-aasha byathito jaamini khnoje bhaasha -
Bristimukhorito marmarochhande sikto maalotigandhe.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“যায় দিন, শ্রাবণদিন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“যায় দিন, শ্রাবণদিন” গানটি শুরু হয়:

যায় দিন, শ্রাবণদিন
যায়। আঁধারিল মন মোর আশঙ্কায়,
মিলনের বৃথা প্রত্যাশায় মায়াবিনী এই সন্ধ্যা ছলিছে।
আসন্ন নির্জন রাতি, হায়, মম পথ-চাওয়া বাতি

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“যায় দিন, শ্রাবণদিন” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“যায় দিন, শ্রাবণদিন” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“যায় দিন, শ্রাবণদিন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“যায় দিন, শ্রাবণদিন” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান