গিয়াছে সে দিন

দেখা হয়েছে: 2

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

গিয়াছে সে দিন যে দিন হৃদয় রূপেরই মোহনে আছিল মাতি,
প্রাণের স্বপন আছিল যখন— ‘প্রেম’ ‘প্রেম’ শুধু দিবস-রাতি।
শান্তিময়ী আশা ফুটেছে এখন হৃদয়-আকাশপটে,
জীবন আমার কোমল বিভায় বিমল হয়েছে বটে,
বালককালের প্রেমের স্বপন মধুর যেমন উজল যেমন
তেমন কিছুই আসিবে
না— তেমন কিছুই আসিবে
না। সে দেবীপ্রতিমা নারিব ভুলিতে প্রথম প্রণয় আঁকিল যাহা,
স্মৃতিমরু মোর শ্যামল করিয়া এখনো হৃদয়ে বিরাজে তাহা।
সে প্রতিমা সেই পরিমলসম পলকে যা লয় পায়,
প্রভাতকালের স্বপন যেমন পলকে মিশায়ে
যায়। অলসপ্রবাহ জীবনে আমার সে কিরণ কভু ভাসিবে না
আর— সে কিরণ কভু ভাসিবে
না— সে কিরণ কভু ভাসিবে না।

Transliteration in English

Giyachhe se din je din hriday      ruper e mohane aachhilo maati,
Praaner swapon aachhilo jakhon -    'prem' 'prem' shudhu dibaso-raati.
Shaantimoyi aasha phutechhe ekhon       hridayo aakashopate,
Jiban aamar komal bhibhay       bimalo hoyechhe bate,
Baalak kaaler premer swapan       modhur jemon ujal jemon
Temon kichhui aasibe na –
Temon kichhui aasibe na.
Se debi protima  naaribo bhulite      prothamo pronay aankilo jaaha,
Smritimoru mor shyamal koriya      ekhono hridaye biraje taaha.
Se protima sei porimalsamo      palake ja loy paay,
Probhatokaaler swapon jemon      palake mishaaye jaay
Alasprobaho jibane aamar       se kiran kobhu bhaasibe na aar –
Se kirano kobhu bhaasibe na –
Se kirano kobhu bhaasibe na.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“গিয়াছে সে দিন” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“গিয়াছে সে দিন” গানটি শুরু হয়:

গিয়াছে সে দিন যে দিন হৃদয় রূপেরই মোহনে আছিল মাতি,
প্রাণের স্বপন আছিল যখন— ‘প্রেম’ ‘প্রেম’ শুধু দিবস-রাতি।
শান্তিময়ী আশা ফুটেছে এখন হৃদয়-আকাশপটে,
জীবন আমার কোমল বিভায় বিমল হয়েছে বটে,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“গিয়াছে সে দিন” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“গিয়াছে সে দিন” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“গিয়াছে সে দিন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“গিয়াছে সে দিন” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান