হিমের রাতে

দেখা হয়েছে: 5

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

হিমের রাতে ওই গগনের
দীপগুলিরে
হেমন্তিকা করল
গোপন আঁচল
ঘিরে। ঘরে ঘরে ডাক
পাঠালো—‘দীপালিকায় জ্বালাও
আলো, জ্বালাও আলো, আপন আলো,
সাজাও আলোয় ধরিত্রীরে।’
শূন্য এখন ফুলের বাগান,
দোয়েল কোকিল গাহে না গান,
কাশ ঝরে যায় নদীর তীরে।
যাক অবসাদ বিষাদ কালো,
দীপালিকায় জ্বালাও আলো—
জ্বালাও আলো, আপন আলো,
শুনাও আলোর জয়বাণীরে।
দেবতারা আজ আছে
চেয়ে—জাগো ধরার ছেলে মেয়ে,
আলোয় জাগাও যামিনীরে।
এল আঁধার দিন ফুরালো,
দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো,
জয় করো এই তামসীরে।

Transliteration in English

Himero raate oi gagoner
Dipgulire
Hemontika korlo gopan
Aanchol ghire.
Ghare ghare daak paathalo -
'Dipaalikay jwaalao aalo
Jwaalao aalo, aapon aalo,
Saajao aaloy dhoritrire.
Shunyo ekhon phuler baagan,
Doyel kokil gaahe na gaan,
Kaash jhore jaay nodir tire.
Jaak abosad bishad kaalo,
Dipalikay jwaalao aalo -
Jwaalao aalo, aapon aalo,
Shunao aalor joybaanire.
Debtara aaj aachhe cheye -
Jaago dharaar chhele meye,
Aaloy jaagao jaaminire.
Elo aandhar din phuralo
dipalikay jwaalao aalo,
Jwaalao aalo, aapon aalo,
Joy karo ei taamosire.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“হিমের রাতে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“হিমের রাতে” গানটি শুরু হয়:

হিমের রাতে ওই গগনের
দীপগুলিরে
হেমন্তিকা করল
গোপন আঁচল

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“হিমের রাতে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“হিমের রাতে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“হিমের রাতে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“হিমের রাতে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান