জানি তুমি ফিরে

দেখা হয়েছে: 4

সুরকার: Rabindranath Tagoreবিভাগ: Rabindra Sangeet

Bangla Lyrics

জানি তুমি ফিরে আসিবে আবার, জানি।
তবু মনে মনে প্রবোধ নাহি যে মানি।
বিদায়লগনে ধরিয়া দুয়ার তাই তো তোমায় বলি বারবার
‘ফিরে এসো এসো বন্ধু আমার’, বাষ্পবিভল বাণী।
যাবার বেলায় কিছু মোরে দিয়ো দিয়ো
গানের সুরেতে তব আশ্বাস প্রিয়।
বনপথে যবে যাবে সে ক্ষণের হয়তো বা কিছু রবে স্মরণের,
তুলি লব সেই তব চরণের দলিত কুসুমখানি।

Transliteration in English

Jaani tumi phire aasibe aabar, jaani.
Tobu mone mone probodh naahi je maani.
Bidaaylagone dhoriya duwar    taaito to tomaay boli baarbar
'Phire eso eso bondhu aamar',   baaspobibhalo  baani.
Jaabar belay kichhu more diyo diyo
Gaaner surete tobo aashwas priyo.
Bonopathe jobe jaabe se khaner   hoyto ba kichhu rabe smaroner
Tuli labo sei tabo charoner   dolito kusumokhaani.

উৎস ও যাচাই

এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“জানি তুমি ফিরে” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“জানি তুমি ফিরে” গানটি শুরু হয়:

জানি তুমি ফিরে আসিবে আবার, জানি।
তবু মনে মনে প্রবোধ নাহি যে মানি।
বিদায়লগনে ধরিয়া দুয়ার তাই তো তোমায় বলি বারবার
‘ফিরে এসো এসো বন্ধু আমার’, বাষ্পবিভল বাণী।

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“জানি তুমি ফিরে” গানের গীতিকার ও সুরকার কে?
সুরকার Rabindranath Tagore
“জানি তুমি ফিরে” কোন বিভাগের গান?
এই গানটি Rabindra Sangeet বিভাগের অন্তর্গত। Rabindra Sangeet বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“জানি তুমি ফিরে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
“জানি তুমি ফিরে” গানের বাংলা লিরিক্স কোথা থেকে নেওয়া?
এই গানের বাংলা লিরিক্স বাংলা উইকিসংকলনের গীতবিতান থেকে নেওয়া — রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা পাবলিক ডোমেইনে রয়েছে। কোনো লেখায় ভুল চোখে পড়লে আমাদের জানান