সাধন কি মোর
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
সাধন কি মোর আসন নেবে হট্টগোলের কাঁধে?
খাটি জিনিস হয় রে মাটি নেশার পরমাদে॥
কথায় তো শোধ হয় না দেনা, গায়ের জোরে জোড় মেলে
না— গোলেমালে ফল কি ফলে জোড়াতাড়ার ছাঁদে?
কে বলো তো বিধাতারে তাড়া দিয়ে ভোলায়?
সৃষ্টিকরের ধন কি মেলে জাদুকরের ঝোলায়?
মস্ত-বড়োর লোভে শেষে মস্ত ফাঁকি জোটে এসে,
ব্যস্ত-আশা জড়িয়ে পড়ে সর্বনাশার ফাঁদে॥
Transliteration in English
Saadhan ki mor aason nebe hattagoler knaadhe? Khnaati jinish hoy re maati neshar pormade. Kothay to shodh hoy na dena, gaayer jore jor mele na – Golemale phal ki phole joratarar chhnaade? Ke bolo to bidhatare taara diye bholay? Sristikarer dhon ki mele jaadukorer jholay? Masto-baror lobhe sheshe masto phnaaki jote ese, Byasto-aasha joriye pore sarbonashar phnaade.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সাধন কি মোর” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সাধন কি মোর আসন নেবে হট্টগোলের কাঁধে?
খাটি জিনিস হয় রে মাটি নেশার পরমাদে॥
কথায় তো শোধ হয় না দেনা, গায়ের জোরে জোড় মেলে
না— গোলেমালে ফল কি ফলে জোড়াতাড়ার ছাঁদে?
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।