যদি তারে নাই চিনি
দেখা হয়েছে: 2
Bangla Lyrics
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে— জানি নে, জানি
নে। সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে,
পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে—
জানি নে, জানি নে।
সে কি আপন রঙে ফুল রাঙাবে।
সে কি মর্মে এসে ঘুম ভাঙাবে।
ঘোমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার,
গোপন কথা নেবে জিনে এই নব ফাল্গুনের দিনে—
জানি নে, জানি নে।
Transliteration in English
Jodi taare naai chini go se ki aamay nebe chine Ei nabo phaalguner dine - jaani ne, jaani ne. Se ki aamar knurir kaane kabe katha gaane gaane, Paran taahar nebe kine ei nabo phaalguner dine - Jaani ne, jaani ne. Se ki aapon range phule raangabe. Se ki marme ese ghum bhaangabe. Ghomta aamar natun paatar hatthat dola paabe ki taar, Gopan katha nebe jine ei nabo phaalguner dine - Jaani ne, jaani ne.
উৎস ও যাচাই
এই গানের বাংলা লিপি নেওয়া হয়েছে বাংলা উইকিসংকলন থেকে। প্রতিটি লিরিক্স যন্ত্রের সাহায্যে প্রতিবর্ণীকরণ করে মূল উৎসের রোমান হরফের সঙ্গে মিলিয়ে যাচাই করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১–১৯৪১) গান পাবলিক ডোমেইনে।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“যদি তারে নাই চিনি” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে
এই নব ফাল্গুনের দিনে— জানি নে, জানি
নে। সে কি আমার কুঁড়ির কানে কবে কথা গানে গানে,
পরান তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে—
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।